সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ

বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রীস্টাব্দ। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, সাহিত্য একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান উৎসবমুখর পরিবেশে বৈশাখী উৎসব পালন করেন।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে ফারুকী পার্কে এসে শেষ হয়।
বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রউফ ও জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

এদিকে শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যের নানা রূপে বর্ণিল মুখোশ, প্যাঁচা, মাছ, গ্রামীণ জীবনের প্রতীকী উপস্থাপনাসহ বিভিন্ন লোকজ উপাদান ছিলো। এছাড়াও লাঠিখেলা ও সাপখেলার মতো ঐতিহ্যবাহী প্রদর্শনী যোগ করে ভিন্নমাত্রা, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে সৃষ্টি করে বাড়তি উচ্ছ্বাস। পরে ফারুকী পার্কে অনুষ্ঠিত হয় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া ও জাসাস এর যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। শুধু শহরেই নয়, জেলার বিভিন্ন উপজেলায়ও উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ -১৪৩৩।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এবারের বৈশাখ উৎসব ফ্যাসিবাদ ও দোষরমুক্ত এক নতুন উদযাপন। আমাদের সংস্কৃতি রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে, কারণ একটি গোষ্ঠী এই ঐতিহ্যকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।
ফারুকী পার্কে বর্ষবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এদিকে শহরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সন্ধ্যায় সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। এসময় সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com