সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
সরাইল অক্সিজেন ব্যাংক নামে সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন ঢাকাস্থ সরাইল সমিতি

সরাইল অক্সিজেন ব্যাংক নামে সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন ঢাকাস্থ সরাইল সমিতি

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকাস্থ সরাইল সমিতি “সরাইল অক্সিজেন ব্যাংক” নামে সংগঠনকে করোনা রোগীদের সেবার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। করোনা মহামারিতে চলমান ক্রান্তিকালে মানুষের সুরক্ষায় করোনা রোগীদের সেবার জন্য ১৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সরাইল মনোয়ারা (প্রাঃ)হাসপাতালের সামনে মাঠে আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ সরাইল সমিতির পক্ষ থেকে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে ঢাকাস্থ সরাইল সমিতির সভাপতি মোহাম্মদ নুরু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছু রহমান রহমান ,সরাইল অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু। ঢাকাস্থ সরাইল সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহজাহান। সরাইল অক্সিজেন ব্যাংক নামে সংগঠনের ভলান্টিয়ার বেলায়েত হোসেন মিল্লাত, নারায়ন চক্রবর্তী, সজল, পারভেজ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
সরাইল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাইল অক্সিজেন ব্যাংক নামে সংগঠনের অক্সিজেন সিলিন্ডার সরাইলে করোনা মোকাবিলায় ভূমিকা রাখবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com