সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
কমলগঞ্জে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী।। একজন আটক

কমলগঞ্জে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী।। একজন আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে এক বাক প্রতিবন্ধী যুবতী-(২০) কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনার ২দিন পর বিষয়টি প্রকাশ হওয়ায় ধর্ষণের সাথে জড়িত সন্দেহে রাশীদ আলী-(৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।
ধর্ষণের শিকার যুবতী মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ঘটনাটিকে ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
গত সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় ধর্ষণের ঘটনা ঘটলেও ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকালে মৌখিক অভিযোগে কমলগঞ্জ থানা পুলিশ ধর্ষণের সাথে জড়িত রাশিদ আলীকে বাড়ি থেকে আটক করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বারাম মিয়ার পুত্র রাশীদ আলী প্রতিদিনের মতো কেওয়ালীঘাট এলাকার নিজ ক্ষেতে কাজ করছিল। তখন ওই এলাকায় ঘুরতে যাওয়া কেওয়ালীঘাট গ্রামের মৃত মোতালিব মিয়ার বাকপ্রতিবন্ধী যুবতী মেয়েকে একা পেয়ে রাশীদ মিয়া ফুসলিয়ে বাঁশ ঝাড়ের পাশে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ হয়। পরে রাশীদের পরিবারসহ স্থানীয় প্রভাশালী মহল বিষয়টি দেখে দিবে বলে সময়ক্ষেপন করে। বুধবার সকালে চিকিৎসার জন্য মৌলবীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় ধর্ষণের শিকার ঐ যুবতীকে। পরে গতকাল বুধবার দুপুরে বিষয়টি কমলগঞ্জ থানাকে মৌখিক অভিযোগ দিলে থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথের নেতৃত্বে কাঠ ব্যবসায়ী সেজে অভিযান চালিয়ে বনগাঁও গ্রামের নিজ বাড়িতে লুকিয়ে থাকা অভিযুক্ত রাশীদ আলী-(৩৫) কে আটক করেন পুলিশ।
এ বিষয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথ জানান, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ধর্ষণকারীকে আটক করেছি। এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের সাথে জড়িত রাশীদ আলীকে পুলিশ আটক করেছেন। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com