সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালতে ৯৫ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালতে ৯৫ জনকে জরিমানা

সময়নিউজবিডি রিপোর্ট 

বৈশ্বিক করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত নির্দেশনা ভঙ্গ করে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বাহিরে ঘুরাফেরা করার দায়ে ৬৮ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 
সোমবার (০৮ জুন) করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ জেলার ০৯ টি উপজেলায় সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে গণপরিবহন পরিচালনা , মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা করা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ব্যবসা প্রতিষ্ঠান/দোকান-পাট পরিচালনার অপরাধে মোবাইল কোর্ট কর্তৃক ৯৫ জন ব্যক্তিকে ৬৮ টি মামলায় ৮১ হাজার ৩শত ৩০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে জেলা শহরসহ জেলার সকল উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জেলা পুলিশের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                             

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com