সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভুমিদস্যুর কবল থেকে মাদ্রাসার জায়গার দখল ঠেকাতে শিক্ষার্থীদের মানববন্ধন

ভুমিদস্যুর কবল থেকে মাদ্রাসার জায়গার দখল ঠেকাতে শিক্ষার্থীদের মানববন্ধন

কসবা প্রতিনিধি   

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভূমিদস্যুর কবল থেকে নিজেদের মাদ্রাসার জায়গার দখল ঠেকাতে রাস্তায় নেমে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামের সোনারগাঁও জিলানিয়া আলিম মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষার্থী তাদের মাদরাসার জায়গা রক্ষার্থে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এতে মাদ্রাসার শিক্ষকরাও অংশ নেন।

দুপুর ১২টায় সোনারগাঁও জিলানিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি খাড়েরা বাজারের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু আব্দুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম খান, ইউপি সদস্য এরশাদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ ও শিক্ষার্থীদের পক্ষে মো. সাইদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫৮ সালে সোনারগাঁও গ্রামের ভূইয়া বাড়ির তিন ব্যক্তি ৭৫ শতক জায়গা এই মাদরাসাকে দান করেন। এই জায়গা ঘেঁষেই একই গ্রামের আব্দুর রহিমের বাড়ি। তিনি বাড়ি সংলগ্ন প্রায় ৬ শতক জায়গা জোরপূর্বক দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে তিনি মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করেছেন। মাদরাসার নামে একটি বহুতল একাডেমিক ভবন বরাদ্দ হলেও জায়গা জটিলতার কারণে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাচ্ছে না। এ অবস্থায় ভূমিদস্যু আব্দুর রহিমের কবল থেকে মাদরাসার জায়গা রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com