সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা উল্টে নিহত-১ ও আহত-৩

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা উল্টে নিহত-১ ও আহত-৩

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে আজিজ খান (২৭) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।  

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আজিজ খান জেলা শহরের ফুলবাড়িয়ার হিরু মিয়ার ছেলে। সে বিভিন্ন অনুষ্ঠানে সার্ভিস বয় হিসেবে কাজ করতো।
আহতরা হলেন- জেলা শহরের শেরপুরের মৃত খলিল মিয়ার ছেলে সবুজ (৩৫), আলী আকবরের ছেলে হাবু (৩০) ও ফুলবাড়িয়ার মৃত সোনার উদ্দিনের ছেলে দুধু মিয়া (৪৫)।
আহত দুধু মিয়া জানান, সকালে উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামে কনের বিয়ে বাড়ির সার্ভিস বয়ের কাজ করতে আজিজ ও হাবুসহ ১০ জন যায়। অনুষ্ঠান শেষে সন্ধ্যার দিকে বুধল থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের ফাঁড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়।
আহত আজিজ খানসহ ৪জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল আজিজকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে হাসপাতালে ভর্তি দেন৷ 
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com