সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সমৃদ্ধির ধারা বজায় রাখতে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে; পৌর মেয়র নায়ার কবির

সমৃদ্ধির ধারা বজায় রাখতে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরকে বিজয়ী করার লক্ষে আজ বুধবার পৌর এলাকার মেড্ডা বনানীপাড়া, হালদারপাড়া সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির। সন্ধ্যায় বিকাল মেড্ডার বনানী পাড়ার নিজাম মিয়ার বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে হাজী আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, ছায়েব আলী, তাহের মিয়া, হারু মিয়া, জারু মিয়া, জামাল মিয়া, সফর আলী, ফারুক মিয়া, আঃ খালেক বাবুল, ছাদেকুর রহমান শরিফ, ইব্রাহিম আলী, রফিকুল ইসলাম, ইমন মিয়া, সোলমান মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জানেন কীভাবে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য তিনি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের ভোট ও দোয়া চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উন্নয়ন চায়, উন্নয়নের নেত্রীকে ভালোবাসেন। এটি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে প্রমাণ করতে হবে মেয়র পদে নৌকায় ভোট দিয়ে। এজন্য আমি সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। মেয়র নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আধুনিক সেবার মান সম্পন্ন, স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন, সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চাই। সমৃদ্ধির ধারা বজায় রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই। সবাইকে এ বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com