সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া নিউ স্কয়ার হাসপাতালে রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও শ্রীলতাহানির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া নিউ স্কয়ার হাসপাতালে রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও শ্রীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ স্কয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাকালে নারী রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও কিছু কিছু নারীদের সাথে শ্রীলতাহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া রামকানাই উচ্চ বিদ্যালয় সড়কে অবস্থিত “নিউ স্কয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার” এ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পাঁচ বছর আগে তাদের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময় হাসপাতালের বিরুদ্ধে নানান অভিযোগও উঠেছে। হাসপাতালটিতে কয়েক বছর পূর্বে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর চালায় রোগীর আত্মীয় স্বজনরা। 
এসব অভিযোগ ছাড়াও সম্প্রতি আরো কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে রোগী ও আত্মীয়-স্বজনের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং নারীদেরকে শ্রীলতাহানির চেষ্টা। 
নাম প্রকাশে অনিচ্ছুক পৈরতলার এক নারী রোগীর স্বামী এই গণমাধ্যম কর্মীকে বলেন, কিছুদিন পূর্বে আমার স্ত্রী স্কয়ার হাসপাতালে আলট্রাসনো করার জন্য যায়। তখন সেখানকার দায়িত্বরত একজন কর্মী আমার স্ত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করে। সে লজ্জায় বিষয়টি হাসপাতালের কাউকে না বলে আমাকে জানায়। আমিও নিজের মান সম্মানের কথা চিন্তা করে বিষয়টিকে ইতোপূর্বে আর কাউকে জানাইনি। 
শহরতলীর সুহিলপুর এলাকার অপর আরেক রোগী বলেন, একদিন স্কয়ার হাসপাতালে একটি এক্সরে করার জন্য গেলে সেখানকার টেকনিশিয়ান আমাকে সেবা দেওয়ার নাম করে আমার শ্লীলতাহানীর চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করলে সে আমার সাথে দুর্ব্যবহার করে। 
এদিকে বিভিন্ন সময় রোগীর আত্মীয় স্বজনরা এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ আকারে অবগত করলেও তারা বিষয়টি অস্বীকার করে, উল্টো রোগী ও তার আত্মীয়-স্বজনকে দোষারোপ করতে থাকে। 
গত ১১ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুরে এক নারী রোগীর অভিভাবক হাসপাতালের দুইজন পরিচালক মোঃ লিংকন ও মোঃ আবু সাঈদকে বিষয়টি জানালে তারা উক্ত বিষয়টি অস্বীকার করে এবং তাঁকে নানান হুমকি-ধামকি প্রদান করেন। 
ভুক্তভোগীদের এসব অভিযোগ আমলে না নিয়ে প্রতিনিয়ত তাদের সাথে আরো দূর্ব্যবহার করেন ও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও শারীরিক মানসিক নির্যাতনও চালানো হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন এর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com