সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

বিজয়নগরে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আফিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করেন পুলিশ। 
নিহত আফিয়া খাতুন ঐ গ্রামের মৃত আব্দুল হাসিমের স্ত্রী। তার এক পালিত কন্যা রয়েছে। যাকে বিয়েও দেওয়া হয়েছে। 
পুলিশ জানায়, শুক্রবার সকালে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর দক্ষিন পাড়া জামে মসজিদের মুসল্লী ও স্থানীয় বাসিন্দা জানু মিয়া মসজিদের জন্য চাউল তুলতে যান আফিয়া খাতুনের বাড়িতে। সেখানে গিয়ে ঘরের সামনে আফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে আফিয়া খাতুনের মামা ও একই গ্রামের বাসিন্দা মন্নাফ মৃধার বাড়িতে গিয়ে বিষয়টি অবগত করি। 
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা আফিয়াকে হত্যা করেছেন তা এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com