সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে ১০ কৃষকের মধ্যে কম্বাইন হারবেষ্টার মেশিন বিতরণ

সরাইলে ১০ কৃষকের মধ্যে কম্বাইন হারবেষ্টার মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শতকরা ৭০ ভাগ ভতুর্কিতে ১০ জন কৃষককে কম্বাইন হারবেষ্টার মেশিন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে মেশিনের চাবি তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মর্জিনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, রফিকুল ইসলাম ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল প্রমুখ।উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কম্বাইন হারবেষ্টার মেশিন কৃষকের সময় ও অর্থ দুই-ই বাঁচায়। এই মেশিনে দ্রুত সময়ে ধান কেটে জমিতেই ধান মাড়াই করা হয়।ডিজেলে চালিত এই মেশিনে ঘন্টায় ১০০ শতক বা ১ হেক্টর জমির ধান কাটা যায়। ধান বাড়িতে নিয়ে আসা পর্যন্ত কানি প্রতি ( ৩০ শতাংশে এক কানি) খরচ হয় ২১/২২শত টাকা। অথচ ধান কাটা শ্রমিক দিয়ে এই পরিমাণ জমির ধান কাটতে কমপক্ষে খরচ হয় সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। কম্বাইন হারবেষ্টার মেশিনের দাম ৩১ লাখ টাকা। হাওর এলাকার কৃষকদের জন্য শতকরা ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের এই মেশিন দেয়া হচ্ছে। কৃষকদের সুবিধার্থে সরকার ভর্তুকি দিচ্ছে ১৯ লাখ ৬০ হাজার টাকা। বাকি টাকাটা দিচ্ছেন কৃষক। বৃহস্পতিবার উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে ৪ টি, নোয়াগাঁও ইউনিয়নে ৪টি ও কালিকচ্ছ ইউনিয়নে ২টি মেশিন দেয়া হয়। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com