সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুদের নিয়ে বাসার ছাদের উপর ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দিন-(০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
শুক্রবার বেলা ১১টায় শহরের ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহত মাঈনুদ্দিন ফুলবাড়িয়ার আল-আমীন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের নিয়ে বাসার ছাদে উঠে ঘুড়ি উড়ানোর সময় ঘুড়িটি একটি গাছে ডালে সাথে আটকে যায়। পরে মাঈনুদ্দিন গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুতের লাইনের সাথে জড়িয়ে আহত হয়।আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা মাঈনুদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডাঃ নাজমুল হক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির হাত-পা পুড়ে যায়।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহজাহান মিয়া বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাইনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com