সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
হেফাজতের তাণ্ডব- ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে নাশকতার ঘটনায় গ্রেফতার -২

হেফাজতের তাণ্ডব- ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে নাশকতার ঘটনায় গ্রেফতার -২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে জেলা সদর উপজেলার সুলতানপুর এলাকায় নাশকতার ঘটনায় ইসহাক আল হোসাইন (৩০) ও আল আমিন মিয়া (১৮) নামে দুইজনকে গ্রেফতার করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল বুধবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ও বাসুদেবপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব।
গ্রেপ্তারকৃত ইসহাক আল হোসাইন সদর উপজেলার সুলতানপুর গ্রামের হাজী শুক্কু মিয়ার ছেলে ও আল আমিন মিয়া একই উপজেলার বাসুদেব উত্তরপাড়ার হোসেন মিয়ার ছেলে।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৪৬, তারিখ- ৩০/০৩/ ২০২১, ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭/২২৫-খ/৩৭৯/৩৪ পেনাল কোড, মূলে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com