সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
মাছের পোনা ও প্রজননক্ষম মাছ রক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান।। ১২ জেলে আটক ও সোয়া লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মাছের পোনা ও প্রজননক্ষম মাছ রক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান।। ১২ জেলে আটক ও সোয়া লাখ মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা ও প্রজননক্ষম মাছ রক্ষার্থে অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা মৎস্য অফিস। অভিযানকালে ১২ জেলেকে আটক ও ১ লাখ ৩৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সামছু উদ্দিনের নেতৃত্বে গতকাল শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার তিতাস নদী সংলগ্ন আনন্দ বাজার, কাউতলী বাজার ও মেড্ডা বাজারে অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের তিতাস নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিতাস নদী থেকে ৯০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জেলেদের দেয়া তথ্য মতে শহরের জগত বাজারের একটি দোকান থেকে ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সামছু উদ্দিন বলেন, অভিযানকালে শহরের তিনটি বাজারে অভিযান চালিয়ে দেড় মন (৬০ কেজি) আফ্রিকান মাগুর মাছ উদ্ধার করে এতিম খানায় বিতরণ করা হয় ও মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত ২৫ কেজি চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট এবং মিশ্রিত ৪ মন চাষের কই ও শিং মাছ উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়। তিনি বলেন, শোল, টাকি ও গজারের পোনা বিক্রির দায়ে ১২ জন জেলে কে করে তাদের কাছে থাকা পোনা নদীতে অবমুক্ত করা হয় ও আটক জেলেদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com