সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে ধানী জমি থেকে অজগর সাপ উদ্ধার

কমলগঞ্জে ধানী জমি থেকে অজগর সাপ উদ্ধার

কমলগঞ্জ, (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। গত সোমবার রাত ৮টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমি থেকে এই অজগর সাপ আটক করে স্থানীয় চা-শ্রমিকরা। পরে লাউয়াছড়া বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন রাত ১০ টায় অজগরটি উদ্ধার করে নিয়ে আসে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে। উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধিন কুরমা বিটের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমিতে সাপ দেখতে পায় স্থানীয় লোকজন। তখন তারা অজগরটির পেটের ভিতরে বড় কিছু একটার অস্তিত্ব লক্ষ্য করে দেখতে পায়। ধারণা করা হচ্ছে বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি সাপটি পালাতে পারেনি। এ কারণে চা-শ্রমিকরা অজগরটিকে আটক করতে সক্ষম হয়।এদিকে অজগর আটকের খবর স্থানীয় কুরমা বিট অফিস জানতে পেরে বন বিভাগের শ্রীমঙ্গলস্থ বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাত ১০টায় অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায়।লাউয়াছড়া রেঞ্জ কমর্কতা শহিদুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘কুরমা চা-বাগানের কুরঞ্জী গ্রামে চা-শ্রমিকদের হাতে আটক ১২ ফুট লম্বা অজগর সাপটিকে রাতেই উদ্ধার করে নিয়ে আসা হয় লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে। আমাদের ধারনা সাপটি ১০-১২ কেজি ওজনের একটি ছাগল খেয়ে ফেলে। সেটা হজমের কিছুদিন সময় দিতে হবে। তাছাড়া সাপটির লেজে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। সাপটি বর্তমানে কিছুটা অসুস্থ্য। তাই কিছুদিন সাপটিকে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখে সুস্থ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করবো।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com