সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে  ৯টি সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

সরাইলে  ৯টি সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-দুবাজাইল সড়কের পাশের সরকারি জায়গায় থাকা বিভিন্ন প্রজাতির ৯টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গভীর রাতে গাছগুলো কেটে নেয়ায় কারো চোখে পড়েনি।
গত বুধবার বিকেলে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি ভূমি কর্মকর্তা আবুল খায়ের কাটা গাছগুলোর অংশ বিশেষ উদ্ধার করে অফিসে নিয়ে যান।
স্থানীয়রা জানান, উপজেলার অরুয়াইল-দুবাজাইল সড়কের সীমানা ব্রিজ সংলগ্ন সড়কের পাশে থাকা ৯টি গাছ গত ৩/৪ দিন ধরে গভীর রাতে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা আবুল খায়ের বলেন, খবর পেয়ে বুধবার দুপুরে সেখান থেকে কাটা গাছের ডালপালা উদ্ধার করেছি। চোর চিহ্নিত করতে পারলে মামলা করব।
এ ব্যাপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জায়গার গাছ কাটা অপরাধ। কারা গাছ কেটেছে জানি না।
এ ব্যাপারে সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিনের  সাথে তার অফিসিয়াল মোবাইল ফোনে (০১৭০৫-৪১১২৪৩) একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com