সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে পরকীয়ার জেরে নারীর মাথা ন্যাড়া।। আটক- ১

সরাইলে পরকীয়ার জেরে নারীর মাথা ন্যাড়া।। আটক- ১

সরাইল উপজেলা প্রতিনিধি, সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে এক বিধবা নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন করার ভিড়িও ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) জোর করে মাথা ন্যাড়া করে দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাশিদা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নির্যাতনের শিকার বিধবা নারী তাসলিমার বাড়ি বরিশাল জেলায়। তার স্বামীর মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর গ্রামে একটি বাড়িতে বসবাস করত। সেখানে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করত তাসলিমা। তার সহকর্মী সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুলের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই বিধবা নারীর। বিষয়টি জানাজানি হলে মেরাজুলের পরিবারে কলহ শুরু হয়। এর জের ধরে গত ২২ জুলাই ওই বিধবাকে মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার বেড়তলা গ্রামে তার বাবার বাড়িতে ডেকে আনেন। পরে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই বিধবাকে নির্যাতন করে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অবগত হলে রাশিদাকে আটক করেন।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, রাশিদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ভিকটিমকে খোঁজার চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com