সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনাতনে অভিবাসী কর্মী উন্নয়ন (ওকাপ) এর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার তানজিলা আবাসসুম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ওকাপের ভলান্টিয়ারসহ সুশীল সমাজের লোকজন। মতবিনিময় সভায় নিরাপদ ও সফল শ্রম অভিবাসনের লক্ষ্যে ওকাপ নারী ক্ষমতায়ন বৃদ্ধির জন্য অক্টোবর ২০১৯ থেকে জেলার নাসিরনগর উপজেলাসহ  অন্যান্য ৩টি জেলায় ৭টি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবং আন্তজার্তিক শ্রম সংস্থা আইএলও এর সহযোগিতায় ওয়ার্ক ইন রিডম শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানা গেছে। মতবিনিময় সভায় জানানো হয় ওকাপ কর্তৃক নাসিরনগর উপজেলার কুন্ডা, নাসিরনগর, পূর্বভাগ ইউনিয়নে বাড়ী বাড়ী গিয়ে তথ্য প্রদান, উঠান বৈঠকও প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান বিষয়ক স্থানীয় সুযোগ সুবিধা, জেন্ডার, নিরাপদ অভিবাসন ও মানব পাঁচার সম্পর্কিত সচেনতামূলক কার্যক্রম বিষয়ক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com