সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
র‍্যাবের অভিযানে ভৈরব থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৮ মাদক কারবারি আটক 

র‍্যাবের অভিযানে ভৈরব থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৮ মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থেকে পৃথক দুটি বিপুল পরিমাণ মাদকসহ মোঃ সোরহাব মিয়া-(৩০), সাইদুর ইসলাম রানা-(৪৫), মোঃ মনির হোসেন-(৫১), মোকলেছ-(৪০), মনির মিয়া-(৫০), শাহীন মিয়া-(৫১), মোঃ আঃ রহিম ওরফে মোহন-(২৬) ও নূর মোহাম্মদ-(৩০) নামে ৮ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের হরিজন কলোনি ও মেন্দিপুর এলাকায় পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পেের একটি আভিযানিক দল।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব হরিজন কলোনিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের ভৈরবপুর উত্তরপাড়ার কাদির মিয়ার ছেলে সোহরাব মিয়া, একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সাইদুর ইসলাম রানা, একই উপজেলার চন্ডিবের এলাকার মৃত রমজান মিয়ার ছেলে মুখলেছ, ভৈরবপুর উত্তরপাড়ার আঃ রউফ মিয়ার ছেলে মনির মিয়া, একই উপজেলার কালিপুর গ্রামের মৃত আবু সাদেক মিয়ার ছেলে শাহীন মিয়া ও নরসিংদী জেলা সদরের চরমাধবদী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করেন।

ভৈরব থেকে ৪শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই মাদক কারবারি।

এদিকে, সোমবার রাত ৯ টায় র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে জেলার ভৈরব উপজেলার সম্ভপুরের আবু সিদ্দিক মনা মিয়ার ছেলে আঃ রহিম ওরফে মোহন ও একই উপজেলার গোছামারা এলাকার হাসান আলীর ছেলে নুর মোহাম্মদকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com