সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজকে স্বাবলম্বি হিসেবে গড়ে তুলতে হবে ; পৌর মেয়র নায়ার কবির

প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজকে স্বাবলম্বি হিসেবে গড়ে তুলতে হবে ; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রণীত জেন্ডার এ্যাকশন প্লান বাস্তবায়নের লক্ষ্যে মাসব্যাপি “বিউটি পার্লার প্রশিক্ষণ”  এর উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। 
বুধবার (১৭ জুলাই) সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।    
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব ফেরদৌস মিয়া, প্যানেল মেয়র-২ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, প্যানেল মেয়র-৩ হোসনে আরা বাবুল, কাউন্সিলর মুফতি মকবুল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার, মাহমুদা রহমান, পৌর সচিব মোঃ শামছুদ্দিন প্রমুখ। 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার বস্তু উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান। 
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বি হতে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে নারীদের স্বাবলম্বি করে গড়ে তুলতেই এই উদ্যাগ গ্রহণ করা হয়েছে। আমার বিশ্বাস যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে তারা প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের সঠিক ব্যবহার করবে।
এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে বিউটিশিয়ান কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com