সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
হাতীবান্ধায় সেতুর অভাবে দুর্ভোগে ২০ হাজার মানুষ

হাতীবান্ধায় সেতুর অভাবে দুর্ভোগে ২০ হাজার মানুষ

শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের  ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের  আঞ্চলিক সড়কে অবস্থিত সেতুরটি কাজ বন্ধ রাখায় প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, গত ২০১৭ সালে বন্যায় সেতু ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়া অবস্থায় দীর্ঘদিন অত্র ইউনিয়নের লোকজন যাতায়াত করে আসছে। পরে ২০১৮ সালে সেতুটি নির্মানের বরাদ্দ হলেও এখন পর্যন্ত সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ না করে নানান টালবাহানা করে আসছে। ফলে প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলার পাঠানবাড়ি, পূর্ব সিন্দুর্না, দক্ষিণ সিন্দুর্না, উত্তর সিন্দুর্না, হলদিবাড়ি, চর সিন্দুর্না গ্রাম গুলোর চলাচলের একমাত্র সেতু এটি। এতে ওই এলাকার প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। ওই সব গ্রামের স্কুল- কলেজের শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়তে সমস্যায় পড়েছে। 
উপজেলার লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জাকিয়া খাতুন বলে, সেতুর সংযোগ সড়কটি ভেঙ্গে যাওয়ায় আমাদের  বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। নৌকায় ঝুঁকি নিয়ে যাতায়ত করছি। এতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনায় পরতে পারি। আমরা সেতুটি দ্রুত নির্মানের দাবী জানাচ্ছি।
সিন্দুর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকার আলিমুদ্দিন কলেজের প্রভাষক গোলজান আলম খান জানান, সেতুটি ভেঙ্গে যাওযায় ঠিক মত কলেজে গিয়ে পাঠদানের ব্যাঘাত ঘটতে, সেই সাথে অত্র ইউনিয়নের যে সকল ছাত্রছাত্রী কলেজে পড়ালেখা করছে তাদেরও ক্লাসে ঠিকমত যেতে পারছে না, তাই আমাদের দাবী সেতুটির কাজ শেষ করে অত্র এলাকার ভোগান্তি দুর করা।  
সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সেতুটির জন্য বাইপাস রাস্তার বরাদ্দ দেয়া আছে, কিন্তু কেন সেটা করে দেয়া হচ্ছে না-তা আমার জানা নেই। আমি উপজেলা প্রকৌশলীকে বার বার বলার পরও তিনি বিষয়টি আমলে নিচ্ছেন না। 
হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সেতুটির কাজ শেষ না হওয়া পর্যন্ত বাইপাস রাস্তার বা সেতুর বরাদ্দ রয়েছে। কিন্তু ঠিকারদারকে বার বার বলা সত্বেও তিনি কোনভাবেই সেটি করে দিচ্ছেন না। 
এ ব্যপারে নির্বাহী প্রকৌশলী এ কে এম আমিরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com