সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সাহিত্য একাডেমির বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস উদযাপন

সাহিত্য একাডেমির বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস উদযাপন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে সাহিত্য একাডেমি।
সোমবার বিকাল ৩টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে জড়ো হয়। সাহিত্য একাডেমি পাঠাগারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় জামিনুর রহমানের সভাপতিত্বে ও সোহেল আহাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতি জোটের আহবায়ক এডভোকেট আবদুন নূর, নাট্যজন আল আমীন শাহীন, নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন নাঈম রহমান ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কবি হেলাল উদ্দিন হৃদয়, ছান্দসিক স্বপন মিয়া।
আলোচনায় বক্তারা বলেন, নাটক কোন ফ্যাশন নয়, নাটক করে স্টার হওয়াও নয়, নাটক হলো সমাজকে পরিবর্তনের সুতীক্ষ্ম হাতিয়ার। অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের লড়াই। নাটকের মাধ্যমে সমাজে হৃদবন্ধন তৈরি হয়। বক্তারা আরো বলেন, অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হলেও বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতায় নাট্য আন্দোলনের ব্যাঘাত ঘটছে। অসাম্প্রদায়িক চেতনায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে হলে নাটকের বিকল্প নেই। আলোচনা শেষে সোহেল আহাদের গ্রন্থনা ও নির্দেশনায় স্বাধীনতার মিছিল বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়। সর্বশেষ পরিবেশনায় ডা. আহমদ আল মামুন রচিত নাটক ক্যামেরা পরিবেশন করা হয়। নাটকটি সমন্বয় করেন নাঈম রহমান। আবৃত্তি ও নাটকে অংশ নেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য জামিনুর রহমান, নাঈম রহমান, নুসরাত জাহান বুশরা, নাসিদ সাবা নূর তাসমিম মার্সি, রিপন দেবনাথ,  শিফা চৌধুরী, সানজিদা আক্তার, নূর মাহ্দী এহ্তেশাম, সৈকত, সাব্বির, তৃপ্তি ও জরিন প্রমূখ। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com