সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরের বিভিন্ন স্থানে আবারো জমে উঠেছে মাদকের বাজার

নাসিরনগরের বিভিন্ন স্থানে আবারো জমে উঠেছে মাদকের বাজার

মোঃআব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন গ্রামে আবারো নতুন করে খোলতে শুরু করেছে মাদকের বাজার।খোঁজ নিয়ে জানা গেছে এ সমস্ত মাদকের মধ্যে রয়েছে বাংলা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হুইসকিসহ ইন্ডিয়ান নামী দামী ব্র্যান্ডের আরো অনেক নাম না জানা মাদক। আর এ সমস্ত মরণ নেশা মাদকের কবলে পড়ে ধবংস হতে চলেছে এলাকার যুব সমাজ। যুব সমাজে নেমে এসেছে নৈতিক অবক্ষয়। অনেক মাদক সেবীরা মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে লিপ্ত হতে চলেছে চুরি, ডাকাতির মত বিভিন্ন অপরাধ মুলক কাজে।এতে করে বাড়তে শুরু করেছে নানা অপরাধ প্রবনতা। মাদকের টাকার জন্য অনেকেই আবার মা বাবার সাথে করছে অমানবিক ব্যবহার। কেহ কেহ আবার মা বাবাকে করছে শারীরীক ও মানষিকভাবে হেনস্তা। লোক লজ্জার ভয়ে অনেক মা বাবাই নীরবে সহ্য করে যাচ্ছে মাদকসেবী সন্তানের এমন অমানবিক অত্যাচার নির্যাতন।
নাসিরনগরের উল্লেখযোগ্য যে সমস্ত ইউনিয়নে মাদকের সবচেয়ে বেশী ছড়াছড়ি রয়েছে সে গুলোর মধ্যে নাসিরনগর সদর, হরিপুর, গুনিয়াউ, ফান্দাউক, ধরমন্ডল, গোকর্ণ, কুন্ডা, ভলাকুট, গোয়াল নগর ও চাতলপাড়।
খোঁজ নিয়ে জানা গেছে, এক ইউনিয়ন পরিষদের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও নব নির্বাচিত ইউপি সদস্যকে নাসিরনগর সদরের এক মাদক ব্যবসায়ী মহিলা ও চট্রগ্রামের এক মাদক ব্যবসায়ী পুরুষ প্রতিনিয়ত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মরণনেশা ইয়াবার চালান সরবরাহ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা ভয়ংকর বলে কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলে কথা বলার সাহস পাচ্ছে না। ভুক্তভোগীরা এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করাতে পুলিশ প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছে।
মাদক নিয়ন্ত্রনে থানা পুলিশের কি ভুমিকা রয়েছে জানতে চাইলে নাসিরনগর থানার পুলিশ পরিদর্ক তদন্ত এস এস আতিক বলেন, জনগণের সাথে মিশে সহজে খোঁজখবর নেয়ার উদ্দেশ্যেই বিট পুলিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশ সবসময় তৎপর রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com