সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে ট্রাক্টরের ধাক্কায় প্রভাষকের মৃত্যু

সরাইলে ট্রাক্টরের ধাক্কায় প্রভাষকের মৃত্যু

সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরের ধাক্কায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৮ জানুয়ারি) জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওরফে আব্দুল্লাহ জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি আখাউড়া উপজেলার ধরখার আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলেন।
নিহত দেলোয়ার হোসেনের পরিবার সূত্রে জানা যায়, বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে জেলায় সকল ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসন। এসব উপেক্ষা করে নাসিরনগর থেকে প্রভাষক দেলোয়ার হোসেন নিজ কর্মস্থল জেলার আখাউড়া উপজেলার ধরখার আলিয়া মাদ্রাসায় আসার পথে সরাইলের কুট্টাপাড়া এলাকায় এসে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় একটি ট্রাক্টর এসে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হয়েছে ঘটনাস্থলেই মারা যান প্রভাষক দেলোয়ার হোসেন।
সড়ক দূর্ঘটনায় নিহত প্রভাষক দেলোয়ার হোসেনের সহধর্মিণী সুলেমা বেগম নাসিরনগর উপজেলার ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই মর্মান্তিক ঘটনায় ভুবন গ্রামসহ আশপাশের এলাকায় চলছে শোকের ছাঁয়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com