সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার

কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে একটি অগভীর জলাশয় থেকে আফিয়া বেগম-(৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে। মঙ্গলবার দুপুর আড়াইটায় ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। কমলগঞ্জ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফিয়া বেগমকে মঙ্গলবার(১৮ জানুয়ারী) সকালে বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়। দুপুরে আদমপুর বাজারের কোনা গাওঁ সড়ক সংলগ্ন লন্ডনী মার্কেটের পাশে জলাশয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন কমলগঞ্জ থানা পুলিশে খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আফিয়া বেগমের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, আফিয়া বেগমের পরিবারের সদস্যরা জানিয়েছেন সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল। বাড়িতে নিয়মিত আসা যাওয়া করেনা। সাধারণ মৃত্যু হয়েছে এ জন্য লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com