সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নাসিরনগরে মাটি বোঝাই ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নাসিরনগরে মাটি বোঝাই ট্রাক চাপায় শিশুর মৃত্যু

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারী ২০২২ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া চৌরাস্তার মোড়ে। নিহত শিশুর নাম মোঃ রাসেল খান-(০৭), তার পিতার নাম মোঃ আউয়াল খান।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, টেকপাড়ার ভিতর দিয়ে জনগণের পায়ে চলাচলের একটি রাস্তা রয়েছে। উক্ত রাস্তা দিয়ে গ্রামের প্রভাবশালী ব্রিক ফিল্ডের মালিক  কাপ্তান মিয়া।  প্রতিদিন ৩০টি ট্রাক দিয়ে মাঠ থেকে মাটি ভর্তি করে ব্রিক ফিল্ডের আনা নেওয়া করছে। ফলে রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হয়েছে। গ্রামের জনগণ বাঁধা দিলে তাদের উপর চলে অত্যাচার নির্যাতন। গতকাল বিকেলে রাস্তা দিয়ে ট্রাক চলাচলে বাঁধা দিলে কাপ্তান ও তার লোকজন প্রতিবেশীদের উপর হামলা করে। স্থানীয় জনতা জানায়, এ সময় কাপ্তান মিয়া প্রকাশ্যে হুমকি দেয়, কাল থেকে ট্রাক চলাচলের সময় উক্ত রাস্তায় যাকে পাওয়া যাবে তাকেই মাটি বোঝাই ট্রাকের নীচে ফেলে শেষ করে দিবে।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নিহত রাসেল খানের মা- বাবা ও প্রতিবেশীদের করুন আহাজারি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com