সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে বেপরোয়া টমটমের ধাক্কায় শিশু নিহত

কমলগঞ্জে বেপরোয়া টমটমের ধাক্কায় শিশু নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মঙ্গলবার (০১ মার্চ) দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জে বেপরোয়া গতির একটি টমটমের ধাক্কায় তানিয়া আক্তার নামের ৬বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে ব্যাটারিচালিত দ্রুতগতির একটি টমটমের ধাক্কায় কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উত্তর আলেপুর গ্রামের অটোরিক্সা চালক মো.ছালেক মিয়ার মেয়ে তানিয়া আক্তার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।স্থানীয়রা টমটম আটক করলেও এর চালক পালিয়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে। নিহত তানিয়ার বাবা মো. ছালেক মিয়া বলেন, আমি আমার মেয়ে মৃত্যুর শাস্তি চাই। এভাবে কোন মায়ের বুক যেন খালি না হয়।কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ শিশু তানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে আইনি ভাবে সঠিক বিচার পাওয়ার আশ্বাস দিয়েছেন পরিবারকে।
কমলগঞ্জ থানার এসআই আলাউদ্দিন বলেন, টমটমের চালক পালিয়ে গেছে, টমটমকে আটক করা হয়েছে। চালকের আটকের চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com