সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরে ক্যাবল ব্যবসায়ীর তার কেটে নিল দূর্বৃত্তরা ; থানায় মামলা রুজু

বিজয়নগরে ক্যাবল ব্যবসায়ীর তার কেটে নিল দূর্বৃত্তরা ; থানায় মামলা রুজু

বিজয়নগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডিস দেখাকে কেন্দ্র করে ক্যাবল ব্যবসায়ীর তার কেটে নিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ক্যাবল ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন। 
জানা যায়, বিজয়নগর  উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামের নাবিলা ক্যাবল অপারেটর  ব্যবসায়ী জুয়েল  মিয়ার ক্যাবলের বিভিন্ন স্থানের তার কেটে নিয়ে যায় একদল দূর্বৃত্তরা।   
এ ব্যাপারে নাবিলা ক্যাবল অপারেটরের  মালিক জুয়েল মিয়া বলেন ,এলাকায় বিভিন্ন সময় বিদ্যুৎ না থাকলে ডিসের লাইন বন্ধ থাকায় কেনা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রতন মিয়া ৩দিন আগে এসে বকাবকি করে  এবং ডিস ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
পরে গতকাল শুক্রবার (২৬ জুলাই) রাতে সে তার লোকজন দিয়ে উপজেলার জগতপুর ও বুধন্তী গ্রামের বিভিন্ন স্থানের ডিস সংযোগের তার কেটে দেয় ।
এ ঘটনার সাথে জড়িত রতন মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ক্যাবল অপারেটর ব্যবসায়ী সমিতির সভাপতি মৃনাল চৌধুরী লিটন বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার না করলে উপজেলায় ডিসলাইন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে। 
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন,তার কাটার অভিযোগ পেয়েছি এবং আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com