সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে আলোচিত রহমত আলী হত্যা মামলার চার্জশীট দাখিল।। হতাশ বাদী।। আদালতে নারাজি

নাসিরনগরে আলোচিত রহমত আলী হত্যা মামলার চার্জশীট দাখিল।। হতাশ বাদী।। আদালতে নারাজি

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রহমত আলী হত্যা মামলার দীর্ঘ প্রায় ৮মাস পর এজাহার নামীয় ২৪ জন আসামীর মধ্যে ২২ আসামীর নাম বাদ দিয়ে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে আদালতে চার্জশীট প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে গতকাল বুধবার (০২ মার্চ) চার্জশীটের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছেন হত্যা মামলার বাদী মহব্বত আলী। আদালত বাদীর নারাজি আমলে নিয়ে আগামী ২০ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, গত ২০২১ সালের ২০ মে রোজ বৃহস্পতিবার রাত অনুমান ১১ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর চাঁনপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর চৌধুরীর বাড়ির পূর্ব পাশে রাতের অন্ধকারে একই গ্রামের মৃত ফালান মিয়ার ছেলে রহমত আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুঁন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরদিন রহমত আলীর ছোট ভাই মোঃ মহব্বত আলী বাদী হয়ে গ্রামের মৃত সিরাজ চৌধুরীর ছেলে এডঃ মোঃ আলী আজম চৌধুরীকে প্রধান আসামী করে ২২ জনের নামে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং -২৩।
পরবর্তীতে ঐ বছরের ৮ জুন আদালতে এক পিটিশনের মাধ্যমে আলমগীর চৌধুরী ও আমরুল চৌধুরী নামে আরো দুই জনকে আসামী করা হয়। পরে মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে নাসিরনগর থানা পুলিশের কাছ থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত।
দীর্ঘ প্রায় ৮ মাস ৯ দিন তদন্ত শেষে গত ২৭ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখে ডিবির পুলিশ পরিদর্শক আনিছ আহমেদ ভূইয়া হত্যা মামলা থেকে এজাহার নামীয় ২২জন আসামীকে অব্যাহতি দিয়ে এজাহারের বাহিরে শুধু ৪ জনকে আসামী করে আদালতে চার্জশীট প্রেরণ করেন।
এদিকে ডিবি পুলিশের দেয়া চার্জশীট দেখে ক্ষুদ্ধ ও হতাশ হয়ে পড়েন মামলার বাদী রহমত আলী ও তার পরিবার।
মামলার বাদী রহমত আলী জানান, দীর্ঘ ৮ মাসেও ওই ২২ আসামীর কাউকেই গ্রেপ্তার করেনি ডিবি পুলিশ।
এজাহার নামীয় ২২ আসামীর নাম বাদ দেয়ার বিষয়ে মুঠোফোনে জানতে চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আনিছ আহমেদ ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, তদন্তে তাদের কাউকে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রমান না পাওয়ায় মামলা থেকে তাদেরকে বাদ দেয়া হয়েছে। যাদেরকে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তাদেরকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com