সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভৈরবে র‍্যাবের অভিযানে ৪ ভারতীয় নাগরিকসহ ৫ চোরাকারবারি গ্রেপ্তার 

ভৈরবে র‍্যাবের অভিযানে ৪ ভারতীয় নাগরিকসহ ৫ চোরাকারবারি গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরবে ৪জন ভারতীয় নাগরিকসহ ৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছেন র‍্যাব।
গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা হলেন- রহমত আলী নাদিম-(৫২),  আশফাক আলী-(৩৪), আরশাদ আলী-(৩৪), ওয়াজীদ হোসাইন-(৩৬) ও মোঃ বশির আহম্মেদ (৪৭)। এদের মধ্যে মোঃ বশির আহমেদ বাংলাদেশী নাগরিক। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে। বাকী ৪ জন ভারতের পশ্চিম বঙ্গ কলকাতার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১ টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব নাটাল মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ চোরাকারবারিকে গ্রেফতার করেন। এসময় তাদের দখলে থাকা একটি মাইক্রোবাস তল্লাশী করে ৬৬৫ টি ভারতীয় থ্রি পিছ, নগদ ৩০ হাজার টাকা ও ১১ হাজার ভারতীয় রুপিসহ ৪টি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় থ্রি পিস এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিষেশ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com