সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে পূর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ  

সরাইলে পূর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ  

মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাত আড়াইটায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের সামসু মিয়ার সাথে একই গ্রামের প্রতিবেশী আসাদ মিয়া, আক্তার মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এসব বিরোধের জের ধরে সামসু মিয়ার গোয়াল ও রান্না ঘরে অগ্নিসংযোগ করেন প্রতিপক্ষের লোকজন।
প্রতিপক্ষের লোকজনের অগ্নিসংযোগের শিকার সামছু মিয়া বলেন, আমার প্রতিবেশী আসাদ মিয়া ও আক্তার হোসেনের সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। তারাই পরিকল্পিতভাবে আমার গরুর ও রান্নার ঘরে আগুন দিয়েছে। আমার গোয়াল ঘরে চারটি বাছুর ছিলো। তাদের উদ্দেশ্য ছিল ওই ৪টি বাছুর আগুন দিয়ে পুড়ে মেরে ফেলা। কারণ ওই বাছুর গুলো মারতে পারলে আমি গাভীর দুধ বিক্রি করতে পারবো না। আল্লাহর রহমতে বাছুর গুলো বেঁচে গেছে।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য শরিফ উদ্দিন বলেন, শামছু মিয়া তার রান্না ও গোয়াল ঘরে আগুন লাগার বিষয়টি জানিয়েছে। আমি সকালে গিয়ে দেখে আসছি। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারবো না। তবে ওই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছে।
অভিযুক্ত আসাদ মিয়া বলেন, তাদের সাথে আমাদের মামলা চলছে। তারা আমাদেরকে ঝামেলায় ফালাতে আগুনের ঘটনা ঘটিয়েছে।
অরুয়াইল ইউনিয়ন বিটের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাটি আপনার কাছ থেকে শুনলাম। কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com