সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সরাইলের শাহ আলমের মৃত্যু।। পরিবারে শোকের মাতাম

সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সরাইলের শাহ আলমের মৃত্যু।। পরিবারে শোকের মাতাম

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে ঠিকাদার মোহাম্মদ শাহআলম-(৩০) সৌদি আরবের রিয়াদ কর্মস্থলে সিঁড়ি দিয়ে কাজ করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালি….রাজিউন)।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধায় ৬ টায় সরাইলের কুট্টাপাড়া গ্রামের বাড়িতে মরহুমের লাশ আসার পর স্বজনদের আহাজারিতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বাদ এশা জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তাঁকে হারিয়ে পিতা নান্নু মিয়া, স্ত্রী রিফা,  শিশুকন্যা অরফা-(১৫), অতই-(৯) ও স্বজনরা বাকরূদ্ধ হয়ে পড়েছেন।
নিহত মোহাম্মদ শাহআলমের ছোট ভাই সৌদি প্রবাসী বাদল ও ভগ্নিপতি আব্দুল আজিজ জানান,  গত ১২ মার্চ শনিবার সৌদি আরব সময় বিকাল ৩টায় শাহআলম সৌদি আরবের রিয়াদ কর্মস্থলে সিঁড়ি দিয়ে কাজ করার সময়   হঠাৎ  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন এ ঘটনার সাথে সাথে তাকে  হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com