সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মনা ও সেক্রেটারি পরিতোষ 

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মনা ও সেক্রেটারি পরিতোষ 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাক্ষণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। শনিবার (০২ এপ্রিল) জেলা শহরের কলেজপাড়ায় আয়কর আইনজীবী সমিতির অফিসে দিনব্যাপী এই কার্যক্রম চলে।
দুপুরে সাধারণ সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন শুরু হয়। দুটি পদে ৪জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকী ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শনিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৫০জন ভোটারের মধ্যে ৪২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এরমধ্যে অ্যাডভোকেট মানছুরুল হক মনা ৩৮ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন, তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪১টি ভোট পড়ে।  এরমধ্যে অ্যাডভোকেট পরিতোষ রায় ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন, তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন আইটিপি পেয়েছেন ৪ ভোট।
এদিকে এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সহ সভাপতি পদে অ্যাডভোকেট প্রনব কুমার দাস উত্তম, অ্যাডভোকেট সুভাষ দেবনাথ, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এফ এম সামসুল আরেফিন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মঞ্জুরুল করিম মজুমদার শিমুল, সদস্য পদে পদাধিকার বলে শফিউল লিটন, আই টি পি শামসুল আরেফিন মুবিন এবং সপু চন্দ্র দাস নির্বাচিত।
বিকেলে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোশারফ হোসেন নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com