সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
লালমনিরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে দীপা রানি (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালের দিকে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দীপা ওই গ্রামের কসাই প্রকাশ চন্দ্রের স্ত্রী ও পাশের গোড়ল ইউনিয়নের কমলাটারী গ্রামের কুকিলেশ্বর বর্মণের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দু’বছর আগে প্রেম পরিণয়ে বিয়ে হয় দীপা ও প্রকাশ চন্দ্রের। এরই মধ্যে দীপা এক সন্তানের জননী হলেও বাবার পরিবার তার এ বিয়ে মেনে নেয়নি। বেশ কয়েক দিন ধরে দীপা ও প্রকাশের বনিবনা হচ্ছিল না। প্রায় সময় প্রকাশ মারধর করতেন দীপাকে।
মঙ্গলবার সকালে তাদের বাড়ির কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা দীপার ঘরে তাকে বিছানায় হাঁটু গাড়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত দীপার স্বামী প্রকাশ চন্দ্র পলাতক থাকায় ও বিছানায় হাঁটু গাড়া অবস্থায় গলায় রশি দেখে স্থানীয়দের ধারণা দীপাকে হত্যা করে ঝুলে রেখে পালিয়েছেন প্রকাশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এটা হত্যা না কি আত্মহত্যা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে। নিহত গৃহবধূর স্বামীকে আটক করতে অভিযানে নেমেছে পুলিশ বলেও জানান তিনি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com