সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ছেলেকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

ছেলেকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

নাসিরনগর, প্রতিনিধি প্রতিপক্ষকে ফাঁসাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোরসালিন (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার পর গলার রগ কেটে দিয়েছে তারই বাবা।

রবিবার (২৮ জুলাই) রাতে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর পালানোর সময় ঘাতক বাবা মো. মুসাইদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই মুসাইদ তার নিজের ছেলেকে হত্যা করেছেন বলে জানিয়েছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুসাইদ দুই বিয়ে করেছেন। মোরসালিন তার প্রথম স্ত্রীর সন্তান। তবে দ্বিতীয় বিয়ের পর থেকে মুসাইদ প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। গত দু’দিন আগে হঠাৎ করে মুসাইদকে প্রথম স্ত্রীর বাড়িতে যান। রোববার বিকেলে মোরসালিনকে তার কাছে থাকা ৪০ টাকা দিয়ে দোকান থেকে ব্লেড ও সিগারেট কিনে আনতে বলেন মোসাঈদ।
ওসি সাজিদুর রহমান জানান, মোরসালিন গত পরশু ফুটবল খেলে ৪০ টাকা জিতেছিল। সে ওই টাকা দিয়ে স্কুলের ফি দিতে বলায় তাকে ধমক দেয় মুসাইদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুসাইদ হত্যার দায় স্বীকার করে জানিয়েছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সে নিজের ছেলেকে হত্যা করেছে। মুসাইদ মাদকাসক্ত বলেও জানিয়েছেন ওসি।

মোরসালিন বের হওয়ার কিছুক্ষণ পর মুসাইদও বাড়ি থেকে বের হন। কিন্তু তারা দুজনই আর বাড়ি ফিরে আসেনি। রাতে বাড়ির পাশে মোরসালিনের গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর ব্লেড দিয়ে গলার রগ কেটে দেন মুসাইদ। হত্যার পর পালানোর সময় স্থানীয়রা মুুুসাইদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ইনাম/সময়নিউজবিডি টুুুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com