সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

বিজয়নগরে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ১লা বৈশাখ বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি,জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রীতি হাত ধরি ” এই শ্লোগান নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্বদেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা,কৃষি অফিসার সাব্বির আহামেদ, শিক্ষা অফিসার আব্দুল জলিল,যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, বিজয়নগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ রাসেল খাঁন,বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াস সরকার,বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ ও উপজেলার সর্বস্থরের জনসাধারণ
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com