সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
চিত্রনায়ক আলমগীর ডেঙ্গুজ্বরে আক্রান্ত

চিত্রনায়ক আলমগীর ডেঙ্গুজ্বরে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট, সময়নিউজবিডি     
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর। শনিবার পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে।

নিজের অসুস্থতার তথ্য জানিয়ে গণমাধ্যমকে চিত্রনায়ক আলমগীর বলেন, চিকিৎসকরা আমাকে দুই-তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন। আপাতত কিছুটা সুস্থবোধ করছি। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আলমগীর আশি ও নব্বইয়ের দশকে ঢালিউডের দাপুটে নায়ক ছিলেন।
সূত্র-আজকের পত্রিকা। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com