সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রী ভোগান্তি রোধে হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপর  

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রী ভোগান্তি রোধে হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপর  

শফিকুর রহমান//সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধসহ শৃঙ্খলা বজায় রাখতে তৎপরতা বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। ঈদ আসলে সড়ক যাতায়াতে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়ে যায়। তাই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধসহ শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের দায়িত্বে থাকা সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঢাকা-সিলেট, কমিল্লা- চট্টগ্রামের কয়েক হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। কিন্ত ঈদ এলেই সড়কে ব্যস্ততা বেড়ে যায়। মহাসড়কে বাড়তি যানবাহনের চাপে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের নৈরাজ্যের আশঙ্কাও বেড়ে যায়। তাই সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক ঈদের সামনে পুলিশি তৎপরতা বাড়ায় সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ ছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সড়ক দুর্ঘটনারোধে গুরুত্ব সহকারে তদারকি করছে পুলিশ। মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিবন্ধনবিহীন গাড়ি চালানো এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে নিয়মিত মামলা করা হচ্ছে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বিশ্বাস বলেন, আসন্ন ঈদ উপলক্ষে সড়কে যেকোনও ধরনের নৈরাজ্য বন্ধ এবং সরাইল খাটিহাতা বিশ্বরোড় মোড়কে  যানজটমুক্ত রাখতে হাইওয়ে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।
এছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে হাইকোর্ট ও সরকার এসব যান চলাচলকে নিষিদ্ধআরোপ ঘোষণা করেছেন। আমরাও এসব যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com