সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভুয়া বাবা-মা সহ এক রোহিঙ্গা কিশোরী আটক

ভুয়া বাবা-মা সহ এক রোহিঙ্গা কিশোরী আটক

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি
পাসপোর্ট করতে গিয়ে ভুয়া বাবা-মাসহ মরিজান (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে।   
বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মোখলেছুর রহমান (৫০) ও লিপা বেগম (৩৮) রোহিঙ্গা নাগরিক মরিজান এর সাজানো ভুয়া বাবা মা। মোখলেছুর রহমান কসবা উপজেলার নেমতাবাদ গ্রামে ও লিপা বেগম আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জামাল হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুরে পাসপোর্ট করার জন্য বাংলাদেশি নাগরিকের জন্মসনদ নিয়ে আমার কাছে আসে ওই রোহিঙ্গা কিশোরী। তার সঙ্গে কথা বলার সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে রোহিঙ্গা নাগরিক স্বীকার করে। পাসপোর্ট করার সময় যেন আমরা সন্দেহ না করি সেজন্য সাজানো বাবা-মাকে সঙ্গে নিয়ে এসেছে। পরে তাদের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গা মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। তবে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া জন্মসনদে মরিজানের নাম মোছাম্মৎ তানজিনা আক্তার ও বাবার নাম মোঃ মোখলেছ মুন্সী। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com