সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থীসহ নিহত-২

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থীসহ নিহত-২

মোঃ মামুন রেজা , ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে চলন্ত মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. সেলিম (১৮) ও মাসুদ (২৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা নাঈম (১৮) নামে আরো ১ আরোহী।বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থা তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন নিহত হয়।নিহতরা হলেন, ধামরাইয়ের বালিথা এলাকার কোরবান আলীর ছেলে ও খান বাহাদুর কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সেলিম এবং একই গ্রামের আঃ খালেকের ছেলে মাসুদ।ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন আহমেদ জানান, ঢাকাগামী একটি মোটরসাইকেল ধামরাইয়ের বাথুলী এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম ও মাসুদের মৃত্যু হয়।গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com