সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উদোগে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উদোগে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শফিকুর রহমান//স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের ঢাকা সিলেট ও কুমিল্লা মহাসড়কের পাশে ফুটপাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছেন সরাইল  খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসুর নেতৃত্বে একটি বিশেষ টিম ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা মহাসড়কের দু’পাশে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা ফুটপাতে অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানায়, হাইওয়ে সড়কের পাশে কোন ফুটপাতে দোকান বসতে দেয়া হবেনা। যানজট নিরসন করতে তিনি কাজ করে যাবেন।বিশ্বরোড মোড়ের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা-সিলেট ও কুমিল্লা মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে ও আগামী কোরবানির ঈদে মানুষ নির্বিঘ্নে নিরাপদে বাড়ি যেতে পারে এ জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি আরও বলেন, স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি, ঈদকে সামনে রেখে মহাসড়ক স্বাভাবিক থাকবে। মহাসড়কের প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে। এসময় ট্রাফিক ইন্সপেক্টর টিআই আনোয়ার, এসআই নজরুল ইসলাম, এসআই মোঃ আলমগীর, এএসআই সালাম এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com