সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়া পৌর মেয়র কাজলের ভাতিজাকে ইয়াবাসহ আটক

আখাউড়া পৌর মেয়র কাজলের ভাতিজাকে ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ভাতিজা সাগর খলিফা (২৫) কে ইয়াবাসহ আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত সাগর খলিফাকে এক বছর কারাদণ্ড প্রদান করেন।        আটককৃত সাগর খলিফা আখাউড়া পৌরসভার মেয়র তাকজীল খলিফা কাজলের বড় ভাই দানিশ খলিফার ছেলে।

জানা যায়, ৩১ জুলাই সন্ধ্যায় রাধানগর গ্রামের সাগর খলিফাকে ৫পিস ইয়াবা এবং একটি মোটর সাইকেলসহ আটক করে বিজিবি’র ফকির মোড়া ক্যাম্পের সদস্যরা। পর দিন পহেলা আগস্ট আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com