সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরে বিদ্যুৎ সাশ্রয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানের সংযোগ বিচ্ছিন্ন

বিজয়নগরে বিদ্যুৎ সাশ্রয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানের সংযোগ বিচ্ছিন্ন

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারে একাধিকবার রাত ৮ টার পর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি ছাড়া সবধরনের দোকান বন্ধ রাখতে মাইকিং করা হয়।
বুধবার (১০ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে সরকারের নির্ধারিত সময় রাত ৮ টার পর দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন ধরনের ৬টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, অভিযানে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং সরকার নির্ধারিত সময় রাত ৮ টার পরও দোকান খোলা রাখার অপরাধে ৬ টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com