সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সংবাদ প্রকাশের পর চান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাময়িক বদলী

সংবাদ প্রকাশের পর চান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাময়িক বদলী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আর্থিক অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদকে সাময়িক সংযুক্তি বদলি করা হয়েছে।
গত ২১ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলমের স্বাক্ষরিত চিঠিতে তাকে উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলী করা হয়েছে। উক্ত আদেশে ২৩ আগস্ট এর মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায় ২৪ আগস্ট থেকে তাকে তাৎক্ষণিক কর্মবিমুক্ত বলে গণ্য করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বিজয়নগর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ মানিক ভূঁইয়া জানান, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় তাকে সাময়িক সংযুক্তি বদলী করে চান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বড় পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com