সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আগামী শুক্রবার থেকে বাউবি’র এইচএসসি পরীক্ষা শুরু

আগামী শুক্রবার থেকে বাউবি’র এইচএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২২ আগামী ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২ শত ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬ শত ২৬ জন বা ৬০.৭৭ শতাংশ এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬ শত ১২ জন বা ৩৯.২৩ শতাংশ।
প্রতিবারের মতো এবারও, প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য জোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও স্থানীয়ভাবে বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার বন্ধের দিনগুলোতে সকাল এবং বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর পরীক্ষার মূল আই.ডি কার্ডসহ যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com