সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আখাউড়ায় মদ্যপ অবস্থায় ট্রেনে কাটা পড়ে দুই তরুণ-তরুণীর মৃত্যু

আখাউড়ায় মদ্যপ অবস্থায় ট্রেনে কাটা পড়ে দুই তরুণ-তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মদ্যপ অবস্থায় ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ-(২৪) ও অজ্ঞাত তরুণী-(২০) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনীর সামনে এ ঘটনাটি ঘটেছে।
নিহত সাজ্জাদ কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে। তবে নিহত তরুণীর নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঘুরিয়ে (সান্টিং) আনার সময় রেললাইনের উপর মদ পান করে বসে থাকা তরুণ-তরুণী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আজ শনিবার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com