সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলা মামলায় ১০ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলা মামলায় ১০ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলা ও শারীরিকভাবে আহত করার মামলায় ১০ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (০৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
ব্রাহ্মণবাড়িয়া কোর্ট ইন্সপেক্টর কাজী দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আনু মিয়ার ছেলে কাজী পাভেল, একই গ্রামের কাজী মালন মিয়ার ছেলে কাজী নূরে আলম, কাজী আবু হানিফের ছেলে কাজী শাহনূর, কাজী মনছুর আলীর ছেলে কাজী বশির, কাজী এনায়েতের ছেলে কাজী মনজু ও এমরান, কাজী বজলু মিয়ার ছেলে কাজী জাহিদ, কাজী আবু তাহেরের ছেলে কাজী শাকিল, কাজী ফিরোজ মিয়ার ছেলে কাজী সুবেল এবং আবু জাহের মোল্লার ছেলে বেলাল মোল্লা। এর মধ্যে আসামি এমরান পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্ত বাকি নয়জন আসামি রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে অন্য একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে কাজী পাভেলকে ধরতে ঘাটুরা গ্রামে তার বাড়িতে যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার তৎকালিন উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় কাজী পাভেলের পরিবারের সদস্যসহ কাজী বাড়ির অন্যান্যরা পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশ দুইজনকে আটক করে।
এদিকে ঘটনার দিবাগত রাতেই এসআই মো. নাজমুল আলম বাদি হয়ে ১০ জনকে আসামি করে সরকারি কর্তব্য পালনে বাধা দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেন। মামলার আলামত হিসেবে পুলিশ একটি বল্লম, একটি রামদা, একটি লোহার রড, একটি ছুরি, পাঁচটি টেটা ও কিছু বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে।
মামলার রায়ে উপস্থিত নয়জন আসামিকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর নির্দেশ এবং পলাতক আসামী এমরানের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ দেয়া হয়েছে। পলাতক আসামি এমরান আত্মসমর্পণ কিংবা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার দিন থেকে তার সাজার মেয়াদ কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com