সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু

কমলগঞ্জে বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলাদেশে বসবাসরত মণিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বিএমইটি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। আগামী ৮ অক্টোবর শনিবার পরীক্ষা শেষ হবে। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই চার বিষয়ে এ বছর বিএমইটি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৭৫ জন, অষ্টম শ্রেণির ৩৮ জন ও দশম শ্রেণির ৩৪ জনসহ মোট ১৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে বলে জানান, বিএমইটি সভাপতি কবি সাজ্জাদুল হক স্বপন।উল্লেখ্য যে, ২০০১ সন হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সন থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com