সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শোক সংবাদ; সাঈদুর রহমান মিল্লাত মৌলভীর ইন্তেকাল

শোক সংবাদ; সাঈদুর রহমান মিল্লাত মৌলভীর ইন্তেকাল

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা এ জেট এম সাঈদুর রহমান (মিল্লাত মাওলানা)(৬০) আর নেই। তিনি সরাইল ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া দারোগা বাড়ির কৃতি সন্তান।
শনিবার (০৮ অক্টোবর) সকাল ১০ টায় আহলে সুন্নাত আল জামায়াতের ঈদে মিলাদুনবী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রঙ্গনে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হলে সরাইল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর সরাইল কুট্টাপাড়া শেখ রাসেল স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, মরহুমের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শফিকুর রহমান, উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহিন শোক প্রকাশ করে পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com