সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে লরির চাপায় সিএনজি চালক নিহত

সরাইলে লরির চাপায় সিএনজি চালক নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লরির চাপায় মোঃ কামাল মিয়া-(৪৮) নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
রবিবার (১৬ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক কামাল মিয়া মারা যান। সিএনজি চালক কামাল মিয়া শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃত মোশকু মিয়ার ছেলে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর বাসস্ট্যান্ডে সিএনজি নিয়ে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন কামাল মিয়া। এসময় পেছন থেকে একটি লরি সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটিকে আটক করে নিহতের মরদেহটি উদ্ধার করেন। তবে লরির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তিনি আরো বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com