সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে তিন শতাধিক নারী ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সরাইলে তিন শতাধিক নারী ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত নিতাই গৌরনাম হট্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে তিন শতাধিক নারী ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া।
প্রদীপ প্রজ্জ্বলন ও মনাতনী মিলনমেলা উপলক্ষে সোমবার ( ৭ নভেম্বর ) দিনব্যাপী উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের শ্রীশ্রী রাধা মাধব মন্দিরে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক রোগী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ দেওয়া হয়।
এদিন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন বিশেষজ্ঞ চিকিসৎক অংশ নেন। চিকিৎসা প্রদানকারী চিকিৎসকেরা হলেন ডা. আরমান হোসেন শাউন, ডা. সুমাইয়া ইসলাম শিমু, ডা. তালহা জোহায়েফ, ডা. পৌলমী অদিতী অন্তরা। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সমন্বয়কারী ছিলেন নারায়ণ চক্রবর্তী ও পার্থ সারথী দাস।
চিকিৎসা সেবা নিতে আসা সহেদ মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। শহরে গিয়ে চিকিৎসা নেয়ার মতো সামর্থ্য আমাদের নেই। এই ধরনের মেডিকেল ক্যাম্প আমাদের মতো অসহায় মানুষের খুব উপকারে আসে। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com